About Us | আমাদের কথা

২৩শে জুলাই ২০২১—একটি স্বপ্ন প্রথম নোঙর ফেলেছিল। নাম তার ‘কাণ্ডারী’।
শুরুতে সমাজের প্রতি দায়বদ্ধ এক মানবিক প্রত্যয়— কাণ্ডারী সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট।
তারপর শব্দের পাল তুলে যাত্রা—কাণ্ডারী বৈশাখী পত্রিকার মাধ্যমে, আর ধীরে ধীরে সেই যাত্রার বর্তমান রূপ কাণ্ডারী প্রকাশন।

কাণ্ডারী’র বিশ্বাস খুব সাধারণ অথচ গভীর— অর্থের অভাবে, প্রচারের অভাবে যে নবীন বা প্রবীন লেখক-লেখিকার কোমল কলম হারিয়ে যেতে বসেছে অন্ধকারে, তাদের লেখার ক্ষুদ্রতম খোঁচাটুকুও যেন বিস্মৃতির জলে ডুবে না যায়। এই লক্ষ্য নিয়েই কাণ্ডারীর পথচলা ও নীরব প্রতিভার কণ্ঠস্বর হয়ে ওঠা, অচেনা শব্দকে পরিচিত আলোয় আনা এবং সাহিত্যের সমুদ্রে সাহসী দাঁড় টেনে দেওয়া।

আজ কাণ্ডারীর স্নিগ্ধ সুবাস পশ্চিমবঙ্গের সীমানা ছাড়িয়ে পৌঁছে গেছে আসাম, বিহার, ত্রিপুরা, উড়িষ্যার বাঙালি হৃদয়ে এবং ভারতের বাইরে তথা বাংলাদেশ থেকে সান ফ্রান্সিসকো, আমেরিকা, রাশিয়া, ফ্রান্সের প্রবাসী বাঙালির নস্টালজিক পাঠঘরে।

আমাদের কামনা এই সাহিত্যিক সুবাস আপামর বাঙালির হৃদয়ের গোপন জানালায় নিঃশব্দে প্রবেশ করুক। এই বিশ্বাস নিয়েই কাণ্ডারী’র অবিরাম যাত্রা।

এই পথে আমরা একা নই—আপনাদের সঙ্গেই আমাদের এগিয়ে চলা। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাহিত্যে থাকুন।

ধন্যবাদান্তে,
রবিশঙ্কর তালধী
কর্ণধার, কাণ্ডারী প্রকাশন

Scroll to Top